ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

লেবাননে নিহত প্রবাসীর লাশ ফেরত আনা সম্ভব নয়

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৩ নভেম্বর ২০২৪, রবিবার, ১:৪৯ অপরাহ্ন

banglahour

যুদ্ধ পরিস্থিতিতে ফ্লাইট না থাকার কারণে লেবাননে ইসরায়ে‌লি বিমান হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ নিজাম উদ্দিনের লাশ দেশে আনা সম্ভব নয়।


রোববার (৩ নভেম্বর) এক ক্ষুদে বার্তায় এই তথ‌্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যুদ্ধ পরিস্থিতিতে ফ্লাইট না থাকার কারণে মরদেহ বাংলাদেশে আনা সম্ভব হবে না।


নিহত মোহাম্মদ নিজাম উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খারেরা এলাকার বাসিন্দা মোহাম্মদ আবদুল কুদ্দুস ও আনোয়ারা বেগম দম্পতির ছোট ছেলে।


শনিবারও (২ নভেম্বর) ছিল নিজামের কর্মব্যস্ত দিন। কাজে যাওয়ার পথে সেদিন বিকেলে বৈরুতের দক্ষিণাঞ্চলের একটি কফিশফে ঢুকেছিলেন এই বাংলাদেশি। কিন্তু দুর্ভাগ্য, কফিশপে অবস্থানকালেই সেখানে বিমান হামলায় চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান এই রেমিট্যান্সযোদ্ধা।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম