ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুয়েত গেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৩ নভেম্বর ২০২৪, রবিবার, ২:০২ অপরাহ্ন

banglahour

কাউন্টার টেরোরিজম ইস্যুতে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলনে যোগ দিতে কুয়েত গেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেন। রোববার সকালে কুয়েতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।


রোববার (৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূইয়া এ তথ্য জানিয়েছেন।


তি‌নি জানান, কাউন্টার টেরোরিজম বিষয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনে যোগ দিতে কুয়েতের উদ্দেশে আজ সকালে রওয়ানা হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।


সম্মেলন শেষে আগামী ৬ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্র উপদেষ্টার।


প্রসঙ্গত, সর্বশেষ অক্টোবরের শেষের দিকে দ্বীপ রাষ্ট্র সামোয়া সফর করেন পররাষ্ট্র উপদেষ্টা। তি‌নি সামোয়ার রাজধানী আপিয়ায় কমনওয়েলথ সম্মেলনে যোগ দিয়েছিলেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম