ঢাকা: বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক, এমপি বলেন, পদ্মা সেতু, মেট্টোরেল, বঙ্গবন্ধু টানেলসহ সারা দেশের সকল উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকারের ধারাবাহিকতা দরকার। সিঙ্গাপুর বা মালয়েশিয়ায় আজকের এ উন্নয়ন, সেদেশে সরকারের ধারাবাহিকতার ফলেই সম্ভব হয়েছে। বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে সেটিও বর্তমান সরকার টানা কয়েক বছর ক্ষমতায় থাকার কারণেই হয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামীতে সরকারের এই ধারাবাহিকতা রাখতে হবে।
আজ বুধবার (০৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর উদ্যোগে Bangabandhu's vision on Industrialization in Bangladesh: Opportunities & challenges for 4IR and beyond শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
যন্ত্রকৌশল বিভাগ, আইবি এর চেয়ারম্যান ইঞ্জিঃ মোহাম্মদ নাসির উদ্দিনেরর সভাপতিত্বে অনুষ্ঠানে ইঞ্জিঃ মোঃ নূরুল হুদা, প্রেসিডেন্ট, আইবি, সাবেক চেয়ারম্যান (রাজউক), ইঞ্জিঃ মো. আবদুস সবুর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ ও প্রাক্তন প্রেসিডেন্ট, আইবি, ইঞ্জিঃ মো. নুরুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট, আইবি ও সাবেক প্রধান প্রকৌশল অনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ইঞ্জিঃ খন্দকার মনজুর মোর্শেদ, ভাইস প্রেসিডেন্ট, আইবি, ইঞ্জিঃ এস এম মনজুরুল হক মঞ্জু, উপস্থিত ছিলেন।
বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, বছরের পর বছর সরকার পরিবর্তন হলে কোন দিনই পদ্মাসেতু হতোনা। সরকার পরিবর্তন হলে আরেক সরকার এসে বলতো এখানে না হয়ে পদ্মাসেতু হবে আরেক জায়গায়। মালেশিয়া ও সিঙ্গাপুরে যে উন্নয়ন হয়েছে সেখানে একই সরকার দীর্ঘমেয়াদে ক্ষমতায় ছিলো বলেই হয়েছে৷ দেশে যে উন্নয়ন হয়েছে সেটিও বর্তমান সরকার টানা কয়েক বছর ক্ষমতায় থাকার কারণেই হয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামীতে সরকারের এই ধারাবাহিকতা রাখতে হবে।
মন্ত্রী আরো বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রকৌশলিদের সচেতন থাকতে হবে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের আগামির সকল বড় বড় প্রজেক্ট দেশি প্রকৌশলির মাধ্যমে বাস্তবায়ন সম্ভব হবে। এখন যেমন বিদেশী প্রকৌশলি নির্ভর হতে হচ্ছে ভবিষ্যতে সে নির্ভশীলতা থাকবে না।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
