ঢাকা:বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। মেয়াদ শেষে অবসরে না পাঠিয়ে আরও দেড় বছরের জন্য তাকে নিয়োগ দেয়া হয়।
আজ সোমবার (৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।
এর ফলে আগামী সংসদ নির্বাচনের সময় তিনি পুলিশ প্রধানের দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, সাবেক আইজিপি বেনজীর আহমেদ অবসরে যাওয়ার পর পুলিশের মহাপরিদর্শক হিসেবে আবদুল্লাহ আল মামুনকে নিয়োগ দিয়েছিল সরকার।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
