ঢাকা: জনগণ যাদের প্রত্যাখ্যান করে সেই বিএনপিতেই গণতন্ত্র নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন-আওয়ামী লীগ জনগণের কল্যানে কাজ করে, ধাক্কা দিলেই পড়ে যায় না। যারা ভোট চুরি করে তাদের ক্ষমতা থেকে হটাতেও পারে আওয়ামী লীগ।
আজ মঙ্গলবার (১০ জানুযারী) দীর্ঘ মুক্তিসংগ্রামে অর্জিত স্বাধীনতার রূপকার, বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগের আয়োজনে এ কথা বলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিনের স্মৃতিচারণে উল্লেখ করেন তিনি বলেন, বিজয় ছিলো অধরা, বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনে পুর্নাঙ্গতা পেয়েছিলো।
ঢাক-ঢোল পিটিয়ে বিএনপির ১০ তারিখ চলে গেলো উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যা বলেন- ধাক্কা দিলেই আওয়ামী লীগ পড়ে যায় না। ১৪ বছরে আওয়ামী লীগ জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছে। এখন লক্ষ্য স্মার্ট বাংলাদেশ। আওয়ামী লীগের নেতৃত্বেই আরও ১ ধাপ এগোনোর প্রত্যয় প্রধানমন্ত্রীর কন্ঠে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
