ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

১৬ বছর পর কারামুক্ত বিডিআরের সাবেক ৪১ সদস্য

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৪:১৬ অপরাহ্ন

banglahour

বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন পেয়ে ১৬ বছর পর কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিডিআরের সাবেক ৪১ সদস্য। আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে তাঁরা মুক্তি পান।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার আবু ইউসুফ বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ৪১ জনের জামিনামার কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর বেলা একটার দিকে তাঁদের মুক্তি দেওয়া হয়েছে।

কারামুক্ত সাবেক বিডিআর সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের বিনা অপরাধে রাজনৈতিক কারণে এত বছর বন্দী রাখা হয়েছিল। আমাদের ধারণা ছিল, সরকার পরিবর্তন হলে আমরা হয়তো মুক্তি পাব। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের কারণে আজ আমরা মুক্তি পেলাম। আমরা তাঁদের সবার প্রতি কৃতজ্ঞ।’

বন্দী সাবেক বিডিআর সদস্যদের মুক্তির খবরে সকাল থেকে তাঁদের স্বজনেরা ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করেন। আজ সকালে কারাফটকের সামনে গিয়ে দেখা যায়, কারাগারের প্রধান ফটকের সামনে ফুলের মালা নিয়ে অপেক্ষা করছেন তাঁদের পরিবারের সদস্য ও স্বজনেরা।

পুরান ঢাকার হাজারীবাগ এলাকার বাসিন্দা রেহানা বেগম বলেন, ‘আমার স্বামী বিডিআরের একজন সদস্য ছিলেন। তাঁকে দীর্ঘদিন ধরে অন্যায়ভাবে কারাগারে বন্দী রাখা হয়েছিল। আজ আমার স্বামীকে আমরা মুক্ত অবস্থায় ফিরে পাব। তাই সকাল থেকে সন্তানদের নিয়ে অপেক্ষা করছি।’

ঠাকুরগাঁও থেকে বাবাকে নিতে এসেছে মালিহা আক্তার। বিডিআর বিদ্রোহের সময় তার বয়স ছিল তিন মাস। তখন তার বাবা কারাগারে যান। জ্ঞান হওয়ার পর কখনো বাবাকে পাননি। মালিহা বলে, ‘আমি কখনো বাবার আদর পাইনি। এত দিন পর আজ বাবা মুক্তি পাবেন। তাই আমার খুশির সীমা নেই। মুক্তির পর বাবাকে অভ্যর্থনা জানাতে সঙ্গে করে ফুলের মালা নিয়ে এসেছি।’

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম