ঢাকা, ২৬ জুলাই ২০২৬, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সারা দেশে বৈঠক ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ১০:৪৭ পূর্বাহ্ন

banglahour

সারা দেশের সব বিভাগীয় প্রতিনিধিদের নিয়ে বৈঠক ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় সব বিভাগীয় প্রতিনিধিদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্যও অনুরোধ করা হয়েছে।


বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসানের সই করা এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে শুক্রবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী বিভাগীয় প্রতিনিধিদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয়েছে।


বৈঠকের সময়সূচিতে বলা হয়, খুলনা বিভাগে সকাল ১০টায়, সিলেট বিভাগে বেলা ১১টায়, বরিশাল বিভাগে বিকেল ৩টায়, চট্টগ্রাম বিভাগে (২) বিকেল ৪টায়, ঢাকা বিভাগে বিকেল ৫টায়, চট্টগ্রাম বিভাগে (১) সন্ধ্যা ৬টায়, রাজশাহী বিভাগে সন্ধ্যা ৭টায়, রংপুর বিভাগে রাত ৮টায় বৈঠক অনুষ্ঠিত হবে।


অনিবার্য কারণবশত ময়মনসিংহ বিভাগের প্রতিনিধিদের সঙ্গে ২৫ জানুয়ারি বেলা ১১টায় বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানায়।


বিজ্ঞপ্তিতে সব বিভাগীয় প্রতিনিধিদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯