ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দুর্ঘটনা নিয়ে পুলিশকে যা জানালেন সাইফ

বিনোদন | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৪:১৮ অপরাহ্ন

banglahour

বলিউড অভিনেতা নবাব সাইফ আলি খান গত ১৫ জানুয়ারি গভীর রাতে নিজ বাসায় দুষ্কৃতকারীর হামলায় গুরুতর আহত হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন। পরে তাকে অস্ত্রোপচার করানো হয়। পাঁচ দিন হাসপাতালে থাকার পর মঙ্গলবার (২১ জানুয়ারি) বাড়ি ফেরেন অভিনেতা। এই বিভীষিকা আজীবন তাকে তাড়া করে বেড়াবে বলে পুলিশকে জানান অভিনেতা।

এর আগে সেদিনের ঘটনার বর্ণনায় অভিনেতার স্ত্রী কারিনা কাপুর খান জানান, অজ্ঞাতপরিচয় সাইফের শরীরে একের পর এক ছুরির আঘাত হেনেছিলেন। এ কথা তার বয়ানে পুলিশকে জানিয়েছেন তিনি। জেরার সময় প্রায় একই কথা বলতে শোনা গিয়েছিল তারকা দম্পতির ছোট ছেলে জেহর দেখভালকারীর থেকেও। এবার আক্রান্ত সাইফ আলি খানের সঙ্গে সেদিন কী ঘটেছিল, সে কথা অভিনেতা পুলিশকে বললেন?

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর পুলিশের কাছে বয়ান দিলেন অভিনেতা সাইফ আলি খান। তিনি বললেন, সেই রাতে আমি আর কারিনা ১১ তলায় আমাদের শোবারঘরে ছিলাম। আচমকা জেহর ঘর থেকে ওর দেখভালকারী এলিয়ামা ফিলিপের চিৎকার শুনতে পাই। আমরা দৌড়ে সেই ঘরে গিয়ে দেখি এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি সেখানে দাঁড়িয়ে।

তিনি বলেন, নিজের ঘরে অচেনা একজনকে দেখে ছোট্ট জেহ ভয় পেয়ে কাঁদছে। এসব দেখে আর নিজেকে সামলাতে পারেননি তিনি। সন্তানকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন দুষ্কৃতকারীর ওপর। 

ওই দুষ্কৃতকারী সঙ্গে সঙ্গে জেহর বদলে নিশানা বানান অভিনেতার ওপর। এলোপাতাড়ি ঘাড়ে, হাতে ও পিঠে ছুরি দিয়ে কোপাতে থাকেন তিনি। আঘাতের পর আঘাত সহ্য করতে করতে একটা সময় ক্লান্ত হয়ে পড়েন সাইফ। সেই অবস্থাতেই ধাক্কা দিয়ে হামলাকারীকে ছোট ছেলের থেকে দূরে সরিয়ে দেন তিনি। এ সুযোগে এলিয়ামা দ্রুত জেহকে কোলে তুলে নিয়ে অন্য ঘরে পালিয়ে যান। অন্য কর্মচারীরা দুষ্কৃতকারীকে একটি ঘরে আটকে রাখেন।

হামলাকারীকে আটকাতে গিয়ে সাইফের সঙ্গে সেদিন এলিয়ামাও আহত হয়েছিলেন। একটু ধাতস্থ হয়ে তিনি গৃহকর্তাকে জানান, অজ্ঞাতপরিচয় ব্যক্তিটি জেহকে অপহরণ করতে এসেছিলেন। এক কোটি টাকা মুক্তিপণ দাবি করেছিলেন।

এরপরই বড় ছেলে তৈমুরকে নিয়ে সাইফ অটোয় চড়ে পৌঁছে যান লীলাবতী হাসপাতালে। চিকিৎসকরা দ্রুত তাকে ভর্তি করে নেন। নিয়ে যাওয়া হয় জরুরি বিভাগে। চিকিৎসকদের একটি পর্যবেক্ষণ দল গঠিত হয়। তারা অস্ত্রোপচার করে সাইফের মেরুদণ্ডের কাছে বিঁধে থাকা ছুরির ভাঙা অংশ বার করে আনেন। ঘাড় ও বাহুর আঘাতের জন্য প্লাস্টিক সার্জারি করেন। গত মঙ্গলবার (২১ জানুয়ারি) হাসপাতাল থেকে অভিনেতাকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে পুলিশ জানিয়েছে, চুরির উদ্দেশ্য নিয়েই সাইফের ঘরে ঢুকেছিলেন দুষ্কৃতকারী শরিফুল ইসলাম শেহজাদ। মুম্বাইয়ের ঠাণে থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাইফ আলি খানের বান্দ্রার ফ্ল্যাট থেকে সংগৃহীত আঙুলের ছাপ শরিফুলের সঙ্গে মিলে গেছে। অভিযুক্ত অভিনেতার বাড়ির ১১ তলায় ডাক্ট পাইপ বেয়ে উঠেছিলেন। সেখানেও তার হাতের ছাপ পাওয়া গেছে।জেহর ঘরের দরজার হাতলে এবং বাথরুমের দরজায় অতিরিক্ত ছাপ পাওয়া গেছে। সেসব ফরেন্সিক তদন্তে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা, সেই ছাপগুলোও অভিযুক্তের আঙুলের ছাপের সঙ্গে মিলে যাবে।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম