ঢাকা, ২৬ জুলাই ২০২৬, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রেলের কর্মচারীদের যৌক্তিক দাবি পূরণ করেছি, এরপরও আন্দোলনের কারণ অজানা: অর্থ উপদেষ্টা

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৮ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার, ১:১৬ অপরাহ্ন

banglahour

রেলের কর্মচারীদের যৌক্তিক দাবিগুলো যতটুকু সম্ভব পূরণ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে এর পরও তারা কেন আন্দোলন করছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) অর্থনৈতিক ও ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, "রেলের কর্মচারীদের জন্য মানবিক কারণে যতটুকু করা দরকার করেছি। ওভারটাইম ইস্যু সমাধান করা হয়েছে। তবে এর বাইরের যেসব দাবি রয়েছে, তা পূরণ করা সম্ভব নয়। দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করতে হবে।"

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিদেশি মিশনের যাদের ভাতা বৃদ্ধি করা হচ্ছে, তা অনেক আগের সিদ্ধান্ত অনুযায়ী কার্যকর হচ্ছে।

তিনি আরও বলেন, রমজানে যেন কোনো পণ্যের ঘাটতি না হয়, সেজন্য চাল এবং গমের মজুদ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯