ঢাকা, ২৬ জুলাই ২০২৬, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির অংশগ্রহণে দেশের বৃহত্তম জুমার নামাজ অনুষ্ঠিত

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৩১ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ২:৩২ অপরাহ্ন

banglahour

টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপে আজ শুক্রবার (৩১ জানুয়ারি) দেশের বৃহত্তম জুমার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। লাখো মুসল্লি এতে অংশ নেন, ফলে ইজতেমা ময়দান ছাড়িয়ে আশপাশের সড়ক, মহাসড়ক, ফুটপাত ও অলিগলি পরিপূর্ণ হয়ে যায়।

শুক্রবার দুপুর ১টা ৫১ মিনিটে শুরু হওয়া জুমার নামাজের জামাত ১টা ৫৬ মিনিটে শেষ হয়। নামাজে ইমামতি করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের সাহেব।

তাবলিগ জামাতের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, বিশ্ব ইজতেমা বিশ্বের অন্যতম বৃহত্তম মুসলিম সমাবেশ, যেখানে দেশ-বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। ইজতেমার মূল আয়োজন ছাড়াও এতে দাওয়াত, তাবলিগ ও বিশেষ বয়ানের মাধ্যমে মুসলমানদের ধর্মীয় ও আত্মশুদ্ধির শিক্ষা দেওয়া হয়।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯