ঢাকা, ২৬ জুলাই ২০২৬, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভূমধ্যসাগরে নৌকাডুবি: লিবিয়ার উপকূলে ২০ বাংলাদেশির লাশ উদ্ধার

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ১০:০৬ অপরাহ্ন

banglahour

লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগা তীরে অন্তত ২০ জন বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ডুবে যাওয়ার পর এসব লাশ উপকূলে ভেসে আসে।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের বরাতে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়, বিগত দুদিনে ব্রেগা উপকূলে বেশ কয়েকজন অভিবাসীর লাশ ভেসে আসার খবর পাওয়া গেছে।

তবে উদ্ধারকৃত লাশগুলোর মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিচয় শনাক্তের চেষ্টা করছে। একই সঙ্গে দুর্ঘটনার শিকার অন্য বাংলাদেশিদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে, দুর্ঘটনায় মৃত, আহত বা ক্ষতিগ্রস্ত কোনো বাংলাদেশির তথ্য থাকলে তা জানানোর জন্য। তথ্য জানাতে ফেসবুক কমেন্টের পাশাপাশি দূতাবাসের অফিসিয়াল মোবাইল নম্বরে (+২১৮৯১৬৯৯৪২০২ এবং +২১৮৯১৬৯৯৪২০৭) যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, তারা উদ্ধারকৃতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছেন এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন।

উল্লেখ্য, লিবিয়া থেকে ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে যাওয়ার পথে প্রায়ই অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবির ঘটনা ঘটে। এর আগে বিভিন্ন সময়ে বহু বাংলাদেশি এমন দুর্ঘটনার শিকার হয়েছেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯