ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভিসার নতুন পদ্ধতি চালু করতে যাচ্ছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৩ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৯:০৩ অপরাহ্ন

banglahour

ভিসা পরিষেবার ক্ষেত্রে নতুন পদ্ধতি চালু করতে যাচ্ছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। নতুন এ পদ্ধতি আগামী ৮ ফেব্রুয়ারি থেকে চালু হবে।


সোমবার (০৩ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

বার্তায় বলা হয়, দূতাবাস ভিসা পরিষেবার জন্য নতুন একটি পদ্ধতি বাস্তবায়ন করছে। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে নতুন পদ্ধতি চালু হবে। এ কারণে আগামী ৫ থেকে ৭ ফেব্রুয়ারি নির্দিষ্ট ওয়েবসাইটে ভিসা পরিষেবা বন্ধ থাকবে। নতুন পদ্ধতিতে ৮ ফেব্রুয়ারি থেকে ওয়েবসাইটে ফের ভিসা পরিষেবা চালু করা হবে।


এতে বলা হয়, যাদের আগামী ৫ থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে সাক্ষাৎকারের সময়সূচি নির্ধারিত রয়েছে, তাদের নির্দিষ্ট সময়েই উপস্থিত থাকতে হবে। ৪ ফেব্রুয়ারি থেকে নন-ইমিগ্রেন্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট প্রকাশ শুরু হবে। প্রতি মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় নন-ইমিগ্রেন্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট পাওয়া যাবে।


এ ছাড়া মার্কিন ভিসাপ্রত্যাশীদের আবেদন এবং এ-সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য দূতাবাসের ওয়েবসাইটে ভিজিট করার অনু‌রোধ করা হ‌য়ে‌ছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম