ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সৃজিতকে নিয়ে মুখ খুলতে নারাজ মিথিলা, মুক্তির অপেক্ষায় নতুন সিনেমা

বিনোদন | বিনোদন ডেস্ক

(১ বছর আগে) ৬ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১:৫৫ অপরাহ্ন

banglahour

বাংলাদেশ ও ভারত দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ব্যক্তিজীবন ও ক্যারিয়ার—দুই নিয়েই প্রায়শই আলোচনায় থাকেন। বিশেষ করে তার সাবেক স্বামী গায়ক-অভিনেতা তাহসান খানের দ্বিতীয় বিয়ের পর থেকে তাকে ঘিরে নানান গুঞ্জন ছড়িয়েছে।

তাহসানের সঙ্গে ১১ বছরের সংসার ভেঙে ওপার বাংলার খ্যাতিমান পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেছিলেন মিথিলা। দীর্ঘদিন সুখের সংসার করলেও এখন শোনা যাচ্ছে, তারা আর এক ছাদের নিচে থাকছেন না। এর ফলে সৃজিত-মিথিলার দাম্পত্য জীবন নিয়ে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। এমনকি বিচ্ছেদের গুঞ্জনও ছড়িয়েছে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে মিথিলাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি জবাব দেন, “আমি এ বিষয়ে কিছুই বলতে চাই না।”

সিনেমার প্রসঙ্গে কথা বলার সময় সৃজিতের নাম উঠতেই মিথিলা বলেন, “আমার মনে হয়, আমরা সিনেমাটি নিয়েই কথা বলি। কারণ আমি দেখেছি, ব্যক্তিজীবন নিয়ে কিছু বললেই সেই কথাগুলো ছোট ছোট ক্লিপে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা পরবর্তীতে বিভিন্ন প্রসঙ্গে ব্যবহার করা হয়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, এ বিষয়ে কোনো মন্তব্য করব না।”

বরং তিনি তার আসন্ন সিনেমা ‘জলে জ্বলে তারা’ নিয়ে কথা বলতে চান। এই সিনেমায় মিথিলার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা এফএস নাঈম। আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

মিথিলা বলেন, “সিনেমায় আমার আর নাঈমের রসায়ন কেমন হয়েছে, তা নিয়ে কথা বলা যেতে পারে।”

ভক্ত-অনুরাগীরা এখন অপেক্ষায় আছেন ‘জলে জ্বলে তারা’-এর মুক্তির জন্য, যেখানে নতুন রূপে হাজির হবেন মিথিলা।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম