ঢাকা, ২ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আমেরিকা থেকে সরাসরি মোংলা বন্দরে গম; খালাস কাজ শুরু

অর্থনীতি | বাগেরহাট প্রতিনিধি

(৪ মাস আগে) ১৬ নভেম্বর ২০২৫, রবিবার, ৫:২৩ অপরাহ্ন

banglahour

আমেরিকা থেকে সরকারের আমদানীকৃত গম নিয়ে এই প্রথম সরাসরি মোংলা বন্দরে এসেছে এম,ভি উইকোটাটি। শনিবার ভোরে জাহাজটি মোংলা বন্দরের ফেয়ারওয়েতে ভিড়ে। এরপর গমের গুণগতমানের পরীক্ষানিরীক্ষা শেষে রোববার সকাল থেকে জাহাজটি হতে গম খালাসের কাজ শুরু হয়েছে।


খাদ্য অধিদপ্তরের সহকারী খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আব্দুস সোবহান সরদার জানান, আমেরিকা থেকে ৬০ হাজার ৮৭৫ মেট্টিক টন গম নিয়ে আসা জাহাজ এমভি উইকোটাটি  মোংলা বন্দরের ফেয়ারওয়েতে ভিড়ে। এরপর জাহাজে আসা খাদ্য শস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষানিরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষানিরীক্ষায় গুণগতমান বজায় থাকায় গম খালাসের কাজ শুরু হয়। রোববার সকাল থেকে জাহাজটি হতে গম খালাসের কাজ শুরু হয়েছে। ৬০ হাজার ৮৭৫ মেট্টিক টন গমের মধ্যে ৩৫ হাজার ৭৫ মেট্টিক টন মোংলার খাদ্য গুদামে সংরক্ষণ করা হবে। বাকী গম যাবে খুলনা, বরিশাল ও রাজশাহীতে।

তিনি আরো বলেন, উইকোটাটি একটি বড় জাহাজ, এর গভীরতা বেশি এবং জাহাজে গমও বেশি। তাই ফেয়ারওয়েতে রেখে খালাস করা হচ্ছে।

তিনি জানান, আমেরিকা ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর জি-টু-জি-১ এর অধীনে আমেরিকা থেকে এই প্রথম সরাসরি ৬০ হাজার ৮৭৫ মেট্টিক টন গম নিয়ে উইকোটাটি জাহাজটি মোংলা বন্দরে এসেছে। এর আগে যেসব জাহাজ এসেছে সেগুলো চট্টগ্রাম বন্দর হয়ে মোংলা বন্দরে আসে।

তিনি বলেন, আমেরিকা-বাংলাদেশ জি টু জি চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্টিক টন গম আমদানি করা হবে। এর প্রথম চালানে গত ২৫ অক্টোবর ৫৬ হাজার ৯৫৯ মেট্টিক টন গম ও ৩ নভেম্বর দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮০২ মেট্টিক টন গম দেশে পৌঁছেছে। ১৪ নভেম্বর আমদানিকৃত এটি গমের তৃতীয় চালান। চুক্তি মোতাবেক ৪ লাখ ৪০ হাজার মেট্টিক টন গমের মধ্যে আমেরিকা থেকে তিনটি চালানে মোট ১ লাখ ৭৮ হাজার ৬৩৬ মেট্টিক টন গম দেশে পৌঁছেছে।

অর্থনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯