কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের উৎপাদন বৃ্দ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে এ রাসায়নিক সার ও বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার(ভূমি) লাবনী আক্তার তারানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আচমিতা ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমানসহ ব্লকে উপ-সহকারি মইনুল ইসলাম,মোঃ লিটন মাহমুদসহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ ।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ১টি পৌরসভা ও ৯ টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক ৭ শত ৩০ জনকে উফশী এবং ১ হাজার ৭০ জন হাইব্রিড জাতের ধান কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্যোগ নেয় উপজেলা কৃষি বিভাগ ।প্রতিটি ফসলের জন্য কৃষকদেরকে ৫কেজি উফশী জাতের ধান ও ২কেজি বোরো হাইব্রিড জাতের ধান , ১০কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
