ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আকস্মিক সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতীয় | ডেস্ক রিপোর্ট।

(৫ মাস আগে) ২৯ মার্চ ২০২৬, রবিবার, ৪:২৭ অপরাহ্ন

banglahour


রোববার সকাল ৯ টা ৫ মিনিটে সচিবালয়ে নিজ কার্যালয়ের নিচে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব  নাসিমুল গণিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের সাথে কথাবার্তার এক পর্যায়ে হঠাৎ করেই সচিবালয়ের ভেতরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হাঁটা শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

পরে সচিবালয়ের অপর প্রান্তে অবস্থিত ছয় নম্বর ভবনে যান তিনি। যেখানে প্রায় ১০ টির মতো মন্ত্রণালয় রয়েছে। ভবনটিতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ঘুরে পাশের ৫ নম্বর ভবনে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

সবশেষ তিন নম্বর ভবনে বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শন করে নিজ কার্যালয়ে ফিরে আসেন তিনি। পরিদর্শনের পুরো এক ঘন্টা সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম