ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English
কোটা আন্দোলন

পাল্টাপাল্টি নোটিশ কি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে..

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৭ জুলাই ২০২৪, বুধবার, ৫:১২ অপরাহ্ন

banglahour

সকাল ১০টায় বিজিবির পাহারায় অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। সভায় যে সব সিদ্ধান্ত নেয় হয়..

১) উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩-এর আর্টিকেল ২৪(এল) ধারার ক্ষমতাবলে শিক্ষার্থীদের নিরাপত্তা ও একাডেমিক পরিবেশ বজায় রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।

২) আজ (১৭ জুলাই, ২০২৪) সন্ধ্যা ৬টার মধ্যে সব আবাসিক হল/হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীদের হল/হোস্টেল ছাড়ার নির্দেশ দেয়া হলো। পরবর্তীতে হল খোলার পর মেধার ভিত্তিতে সিট বরাদ্দ করে শিক্ষার্থীদের হলে উঠানো হবে। এছাড়া বহিরাগত কাউকে ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করার জন্য নির্দেশনা দেয়া হলো।

৩) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষক ও শিক্ষার্থীদের চিকিৎসাসহ প্রয়োজনীয় সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেয়া হলো।

৪) বিদ্যমান কোটা ব্যবস্থার যৌক্তিক সমাধানের জন্য সরকারের কাছে আহ্বান জানানো হলো।

 

অন্যদিকে সাধারণ শিক্ষার্থীবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে একটি নোটিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়। যেখানে বলা হয়.

আজ, ১৭ জুলাই ২০২৪ হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার ভবন, কন্ট্রোলার ভবন, সকল অনুষদ ও ইন্সটিটিউট এবং ভিসি ভবন বন্ধ রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ হতে নির্দেশ দেয়া হলো।

সন্ধা ৬টার মধ্যে সকল শিক্ষক ও কর্মকর্তা/কর্মচারীকে তাদের কোয়ার্টার ত্যাগ করার জন্য অনুরোধ করা হলো।

পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অরাজকতায় পরোক্ষভাবে নিস্ক্রিয় ভুমিকা পালন করা সকল মেরুদন্ডহীন প্রশাসক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষনা করা হলো।

এদিকে ক্যাম্পাস বন্ধের বিবৃতি প্রত্যাখ্যান করে হল না ছাড়ার সিদ্ধান্তে অনড় আন্দোলনকারীরা। আজ বুধবার দুপুর দেড়টা থেকেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাস ভবনের সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কোন মন্তব্য পাওয়া যায়নি। 

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম